ছটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের কাছে। গতকাল, রবিবারের ম্যাচের আগে ইস্টবেঙ্গলের গ্রাফের দিকে তাকালে দেখা গিয়েছিল, চারটি ম্যাচে হার এবং একটিতে ড্র করে পয়েন্টের খাতায় মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে মশাল বাহিনী। গতকাল, রবিবার ইস্টবেঙ্গলের বিপক্ষ দল ছিল কেরালা ব্লাস্টার্স। কিবু ভিকুনার দলের অবস্থাও একইরকম। তাও সচিনের দলের বিরুদ্ধে খেলতে নেমে ৩ পয়েন্ট ঘরে তুলতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে এগিয়ে থেকেও শেষমেষ ড্র করতে হল ইস্টবেঙ্গলকে।
এদিন জয়ের লক্ষ্যে প্রথমার্ধের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে পিলকিংটনরা। ১৩ মিনিটের মাথাতেই প্রতিপক্ষের কোনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রবি ফাউলারের ছেলেরা। তারপর গোটা প্রথমার্ধ গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। কিন্তু শেষমেষ ইস্টবেঙ্গল ১ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে।
দ্বিতীয়ার্ধের প্রথম দিকে গোলের খোঁজ করলেও দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে ৭১ মিনিটে দুরন্ত গোল করার চেষ্টা করে কেরালা ব্লাস্টার্স। কিন্তু দুর্ধর্ষ সেভ করেন লাল-হলুদ গোলকিপার দেবজিত মজুমদার। এর ফলে সবাই যখন ধরে ফেলেছিল যে, আইএসএলে প্রথম জয় পেতে চলেছে ইস্টবেঙ্গল, তখন ইনজুরি টাইমে জিকসনের গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স। শেষ মুহূর্তে এসে ড্র দিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। এর ফলে ছয় ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে ইস্টবেঙ্গল। আর ছয় ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে কেরালা ব্লাস্টার্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…