রাজ্য

আর কতদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন? কী জানাল পূর্ব রেল

করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউন। এর মধ্যেই লকডাউনে করোনা বিধি-নিষেধ অনেক বেশি কড়াকড়ি ভাবে পালন করা হচ্ছে। সর্বোপরি আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই লকডাউন চলবে। তবে এই লকডাউন শুধু নয়, অনির্দিষ্টকালের জন্য কোপ পড়তে চলেছে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উপরে। বেশ কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ নিয়ন্ত্রনে আনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা।

এবারে পূর্ব রেল ঘোষণা করে জানিয়ে দিয়েছে লোকাল, শহরতলী এবং ইএসইউ ট্রেন পরিষেবা পরবর্তী নোটিশ আসা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নোটিশ জারি করা হয়েছে আজকে। তার পাশাপাশি জানানো হয়েছে স্পেশাল ট্রেন, মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়সূচি মেনে কাজ করবে। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। তাই আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন রাখার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন আগামি রবিবার থেকে ৩০ মে পর্যন্ত সারা রাজ্য জুড়ে থাকতে চলেছে কার্যত লকডাউন।

মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, লকডাউন হলেও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সার্ভিস কিন্তু চলবে। ব্যাংক থেকে শুরু করে চা বাগান চলবে কিন্তু কর্মীসংখ্যা থাকবে অনেক কম। অন্যদিকে এই মুহূর্তে ট্রেন চালানো খুব একটা লাভজনক হচ্ছে না কারণ যাত্রীসংখ্যা অনেকটা কমে গেছে। নবান্ন থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রবিবার ১৬ মে সকাল ৬টা থেকে ৩০মে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যত লকডাউন চালানো হবে।

এই লকডাউনে তৃণমূল কংগ্রেস সরকার ঘোষণা করে দিয়েছে, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত। এছাড়াও ওই তিন ঘন্টা সময় আপনারা মুদির দোকান, মাছ মাংসের দোকান এবং দুধের দোকান খোলা পাবেন। তার সাথেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান থাকবে খোলা।

John Fabian

Recent Posts

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026