দেশ

করোনার কোপ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০টি দূরপাল্লার ট্রেন

করোনা ভাইরাসের কারণে কার্যত বিপর্যস্ত রেল পরিষেবা। এই অবস্থায় বিগত কয়েকদিন ধরে দূরপাল্লার ট্রেন পরিষেবা একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীর অভাবে দূরপাল্লার ট্রেন চালানোর খরচ উঠছিল না। এবারের নতুন করে ভারতীয় রেলওয়ে আরও দশটি দূরপাল্লার ট্রেন বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলোতে পর্যাপ্ত যাত্রী না থাকার কারণে এই ট্রেন চালিয়ে কোন লাভ হচ্ছে না।

তিনি আরো জানিয়েছেন ওই সমস্ত ট্রেন বাতিল হলেও নির্দিষ্ট রুটে অন্যান্য ট্রেন রয়েছে যেগুলি স্বাভাবিকভাবে গন্তব্যস্থলে পৌঁছতে এবং যাত্রী পরিবহনের সাহায্য করবে। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হবে ততো তাড়াতাড়ি আবার নতুন করে ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হবে পূর্ব রেলওয়ে তরফ থেকে। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই রেলওয়ে পরিষেবা।

দেশজুড়ে করোনার প্রথম ধাক্কা সামলানোর পরে দ্বিতীয় ধাক্কা যখন আসে তখন বাধ্য হয়ে রেল পরিষেবা বন্ধ করে দিতে হয় পূর্ব রেলওয়ে কে। প্রথম ধাক্কা যখন এসেছিল তখন বেশ কিছুদিন ধরে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ঠিক একইভাবে শুরু হয়েছে রেল বন্ধের পালা।

আপাতত পূর্ব রেলওয়ে তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে ১০টি দূরপাল্লার ট্রেন করে দেওয়া হয়েছে বাতিল। এর মধ্যে রয়েছে হাওড়া মালদা টাউন স্পেশাল, হাওড়া আজিমগঞ্জ স্পেশাল, কলকাতা লালগোলা স্পেশাল, হাওড়া মালদা টাউন স্পেশাল, কলকাতা রাধিকাপুর স্পেশাল, কলকাতা বালুরঘাট স্পেশাল, হাওড়া মুজাফফরপুর স্পেশাল, হাওড়া ধানবাদ স্পেশাল, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার স্পেশাল, রাঁচি দেওঘর স্পেশাল। এই সমস্ত ট্রেনের আপ এবং ডাউন দুটি লাইনই বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নতুন করে চালু হবে এই সমস্ত ট্রেন পরিষেবা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026