রাজ্য

Eastern Railways: শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনটি রুটে বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন, যাত্রী দুর্ভোগের সম্ভাবনা সর্বত্র

আবার দুর্ভোগে পড়বেন রেলযাত্রীরা। আজ শনিবার থেকে টানা তিন দিন পর্যন্ত পূর্ব রেলের তিনটি রুটে বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন। রেল সূত্রের খবর, কোথাও রেল সেতু সংস্কার আবার কোথাও সাভয়ে তৈরির কাজের জন্য হাওড়া ডিভিশনের কাটোয়া তারকেশ্বর এবং কৃষ্ণনগর লালগোলা রুটের একাধিক ট্রেন বাতিল হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

জানা যাচ্ছে এই তিন দিনে সংশ্লিষ্ট রুটে মোট ৩৬ টি ট্রেন চলবে না। কাটোয়া রুটে একটি রেল সেতু সংস্কারের জন্য শনিবার কাটোয়া থেকে ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯, এবং আজিমগঞ্জ থেকে ০৩০৯৬, ০৩০৬২ এবং আহমেদপুর থেকে ০৩১০০ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। রেল সেতুর সংস্কার হবে তারকেশ্বর সেকশনে। এই কারণে সংশ্লিষ্ট রূপে শনি এবং রবিবার মোট বাইশটি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটে ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।

একইভাবে আগামীকাল রবিবার, একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। যার জেরে আপ ও ডাউন লাইনে বাতিল করা হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026