নতুন নির্দেশ পূর্ব রেলের। এবার থেকে দৈনিক টিকিট কেটে লোকাল ট্রেনে উঠতে পারবেন জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা। পরীক্ষামূলক ভাবে আপাতত পূর্ব রেলওয়ের শিয়ালদা শাখায় এই পরিষেবা চালু করা হয়েছে। রেল সূত্রে খবর পরবর্তীকালে অন্যান্য স্টেশনেও এই পরিষেবা চালু করা হবে খুব শীঘ্রই।
রেল সূত্রে জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের নির্দিষ্ট নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারছিলেন। তবে এবার থেকে ওই একই নথি থেকে লোকাল ট্রেনের দৈনিক টিকিট কাটতে পারবেন তারা। ভারতে এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব শুরু হওয়ার পর থেকে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু পূর্ব রেলওয়ে নিজেদের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু করেছিল।
বর্তমানে যেটুকু চলছে সেটুকু মূলত স্পেশাল ট্রেন এবং সেখানে সাধারণত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত মানুষেরা ওঠার অনুমতি পান। তবে এতদিন পর্যন্ত ওই জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক টিকিট কাটার জন্য নির্দিষ্ট নথি দেখাতে হত। তবে এবারে সেই পদ্ধতি পরিবর্তন করেচে পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে এবার থেকেদৈনিক টিকিট কাটতে পারবেন জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা।
যদিও জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা একটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাতায়াত না করার ফলে কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে ছিলেন। এই নিয়ে তারা পূর্ব রেলওয়ে দ্বারস্থ হন। দৈনিক টিকিট কাটতে পারলে তারা নির্দিষ্ট নথি দেখিয়ে প্রত্যেকদিনের যাত্রাপথের টিকিট আলাদা আলাদা ভাবে কাটতে পারবেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবারে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম জারি করল পূর্ব রেলওয়ে। আপাতত শিয়ালদা স্টেশনে এই পরিষেবা কার্যকরী হয়েছে। সূত্রের খবর আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত স্টেশনে এই পরিষেবা চালু করে দেবে পূর্ব রেলওয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…