করোনা সংক্রমনের গ্রাফ রকেট গতিতে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলার বুকে। সংক্রমনের ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করেছে ১৫ দিনের জন্য। উত্তরবঙ্গের তুলনায় সংক্রমণের হার অনেক বেশি দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে বঙ্গবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারই মধ্যে বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হতে হচ্ছে রেলকে। করোনা সংক্রমনের ভয়ে একদিকে যেমন ট্রেনে যাত্রী হচ্ছে না ঠিক অন্যদিকে সিংহভাগ রেলওয়ে কর্মী করোনার খপ্পরে পড়ে শয্যাশায়ী হয়েছে। তাই দুই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করার জন্য পূর্ব রেলওয়ে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ৫ জোড়া অর্থাৎ ১০ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, “চলতি বছরে এত দিন অব্দি যে সমস্ত দূরপাল্লা বা প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনের যাত্রী হচ্ছিল না। এর ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছিল রেলকে। এছাড়া বর্তমানে যে সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে তার পরিপূরক কোন নির্দিষ্ট রুটে অন্য কোন ট্রেন রয়েছে। এর ফলে দরকার পরলে যাত্রীদের নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনরকম সমস্যা হবে না। আপাতত অনির্দিষ্টকালের জন্য ওই সব ট্রেন পরিষেবা বন্ধ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারো স্বাভাবিক পরিষেবা দেওয়া চালু করবে পূর্ব রেল।”
একনজরে দেখে নিন বাতিল হওয়া ১০ ট্রেনের তালিকা:
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…