রেল যাত্রীদের জন্য ফের বড় দুঃসংবাদ। পূর্ব রেলের উন্নয়নমূলক কাজের জন্য একসঙ্গে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। ফলে সপ্তাহান্তে যাত্রার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হওয়া জরুরি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ এবং ব্রিজ মেরামতির কাজের জন্য বিভিন্ন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই কারণেই বেশ কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল রাখা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেটে কাজের জন্য আগামী ১৭ মে রবিবার ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হবে। এর জেরে বাতিল থাকবে নিম্নলিখিত ট্রেনগুলি:
এছাড়াও ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে দেবগ্রাম স্টেশনে যাত্রা শেষ করবে। একইভাবে ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জারও দেবগ্রাম থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
অন্যদিকে ৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন ৬০ মিনিট দেরিতে ছাড়বে। ট্রেনটি লালগোলা স্টেশন থেকে দুপুর ২:৪৫-এর পরিবর্তে বিকেল ৩:৪৫ মিনিটে রওনা দেবে।
সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে ব্রিজের কাজ এবং জিরাট-গুপ্তিপাড়া অংশে রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও ট্রাফিক ব্লক নেওয়া হবে। এর জেরে আজ ১৬ মে বাতিল থাকছে একাধিক ট্রেন।
হাওড়া-কাটোয়া বিভাগে:
ব্যান্ডেল-কাটোয়া শাখায়:
এছাড়াও ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ২টার বদলে রাত ৮টায় ছাড়বে। একইভাবে ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও সকাল ৬:০৫-এর পরিবর্তে দুপুর ১২:০৫ মিনিটে ছাড়বে।
রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে অবশ্যই ট্রেনের আপডেটেড সময়সূচি যাচাই করে নিতে। কারণ ব্লকের কাজের জন্য হঠাৎ করেও আরও কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে অফিসযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে স্টেশনে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…