নিউজ

Eastern Railways: আরো জোরদার হবে নিরাপত্তা, যাত্রী সুবিধার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল

ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা দিন দিন আরো উন্নত হচ্ছে। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার সফরেও যাত্রীদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নতুন একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতীয় রেলের তরফে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো, টিকিট বুকিংয়ের দিকেও একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ নিল রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ। প্রতিটি স্টেশনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হচ্ছে আরপিএফ। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য আরো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, যে ট্রেনগুলিতে সাধারণ শ্রেণির কোচ রয়েছে সেই ট্রেনগুলিতে সফর শুরুর স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ। তাড়াহুড়োয় দুর্ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা। যাত্রীদের নিরাপদে সুশৃঙ্খল ভাবে ট্রেনে উঠতে সাহায্য করবেন এই আরপিএফ বাহিনী।

চরম ব্যস্ততার সময়ে স্টেশনের ফুট ওভার ব্রিজগুলিতেও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই ফুট ওভার ব্রিজগুলিতেও আরপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। এতে যাত্রীদের নিরাপদে চলাচলের দিকটি নিশ্চিত করা হবে।

এর পাশাপাশি স্টেশনগুলিতে বসানো হয়েছে সিসিটিভি, যাতে ব্যস্ততম এলাকাগুলিতেও সহজে মনিটরিং করা যায়। এতে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ কয়েকটি জায়গায় একাধিক হেল্প ডেস্ক এবং পরিষেবা প্রদান কেন্দ্র শুরু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সামগ্রিক নিরাপত্তার দিকটা তেও জোর দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026