জীবনযাপন

ক্যালসিয়ামের অভাব পূরণ করতে নিয়মিত খাবেন যে সমস্ত খাওয়ার

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : হাড়ের সুস্থতায় ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় একটি উপাদান। ক্যালসিয়াম হাড় মজবুত করতে ও পেশীর কার্যক্রম সঠিক রাখতে কার্যকরী। ক্যালসিয়ামের অভাব হলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন অস্টিওপরোসিস বা হাড়ক্ষয়, স্নায়ুর সমস্যা, পেশির সমস্যা, অবসন্নতা ইত্যাদি দেখা দেয়। ক্যালসিয়ামের অভাব পূরণ করতে দুগ্ধজাতীয় খাদ্য খাওয়া খুবই উপকারী। দুধে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। তবে দুধ ছাড়াও এমন কিছু খাদ্য উপাদান রয়েছে যা ক্যালসিয়ামে ভরপুর। জেনে নিন কি কি সেই খাদ্য উপাদান যা আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে-

১: বাদাম ক্যালসিয়ামের ভালো উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম রাখলে এটি শরীরে ক্যালসিয়ামের অভাব অনেকটাই পূরণ করে থাকে।

২: কমলালেবুর মধ্যে রয়েছে ভালো ক্যালসিয়াম যা হাড়ের সুস্থতায় কার্যকর। তাই পুষ্টিবিদরা প্রতিদিনের খাবারে কমলালেবু রাখার পরামর্শ দিয়ে থাকেন।

৩: পালং শাক, সেলারি, ব্রকলি ইত্যাদি সবজিতে প্রচুর পুষ্টিকর উপাদান এর পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম। এগুলি শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সক্ষম।

৪: সামুদ্রিক মাছ যেমন পিংক স্যালমন, সারদিনস, কার্বস ইত্যাদির মধ্যে রয়েছে উচ্চমাত্রার ক্যালসিয়াম। হাড়ের সুস্থতার জন্য এগুলি খেতে পারেন।

৫: ক্যালসিয়ামের ভরপুর ওটস সকালের টিফিন খাওয়ার জন্য উপযুক্ত। এতে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে আঁশ যা হাড়ের সুস্থতার পাশাপাশি হজমশক্তি ভালো রেখে বাড়তি ওজন কমাতে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026