জীবনযাপন

খিদে পেলেই ইনস্ট্যান্ট নুডলস খান? নিজের কত বড় বিপদ ডেকে আনছেন জানেন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : খিদের মুখে পেট ভরানোর সহজ সমাধান হোক বা কম সময়ে পেট ভরানোর মতো সহজ রান্না-ভরসা ইনস্ট্যান্ট নুডলস! ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষ, সকলেই ভক্ত এই ইনস্ট্যান্ট নুডলসের। কিন্তু দিনের পর দিন এই ইনস্ট্যান্ট নুডলস খেলে শরীরের কি পরিমাণে ক্ষতি হয় সে সম্বন্ধে অনেকেরই কোনো ধারণা নেই। বিশেষজ্ঞদের মতে এই খাবারের ক্ষতি যে কোনো জাঙ্ক ফুডের তুলনায় কয়েক গুণ বেশি।

পুষ্টিবিদদের মতে এই ইনস্ট্যান্ট নুডলস গুলো সবচেয়ে বেশি প্রসেসড ফুড৷ তাই নিয়মিত এই নুডলস খেলে সমস্যা হওয়া স্বাভাবিক৷ তাদের মতে এই নুডলস গুলো হজম হতে এতটাই বেশি সময় লাগে যে, এগুলো খাওয়ার ২ ঘন্টা পরেও পেটে একই অবস্থায় থাকে। তাই অনেক সময় পেটে থাকার ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব, গা গোলানো এসব সমস্যা দেখা যায়। পুষ্টিবিদদের মতে, নুডলসে থাকা সিন্থেটিক কেমিক্যাল শরীরে মেদের আধিক্য বাড়ায়। এছাড়া এতে থাকে মনোসোডিয়াম গ্লুটেমেট যা বেশি পরিমাণে শরীরে গেলে লার্নিং ডিসএবিলিটি, পারকিনসস, অ্যালঝাইমারস এর মতো অসুখ হতে পারে৷

ইনস্ট্যান্ট নুডলসে থাকে সিন্থেটিক অ্যান্টিঅক্সিড্যান্ট TBHQ, যা শরীরে ০.০২-০.০৩ শতাংশের বেশি পৌঁছলে বিপদ হতে পারে। প্রতি কেজিতে এই অ্যান্টিঅক্সিড্যান্ট ৩০০ মিলিগ্রামের আশপাশে থাকাই বাঞ্ছনীয়। কিন্তু ইনস্ট্যান্ট নুডলসে এর পরিমাণ অনেকটাই বেশি থাকে। আর নিয়মিত এটি শরীরে যেতে থাকলে ধীরে ধীরে লিভারের ক্রনিক অসুখ ডেকে আনে। এই খাবারটি সহজেই তৈরি করা যায় এবং সময় বাঁচায় বলে অনেকেই এটি খুবই পছন্দ করেন। কিন্তু পুষ্টিবিদদের কথা মতো, অতিরিক্ত পরিমাণে এটি খেলে, একটা সময় পর খিদে, হজম শক্তি ইত্যাদি কমে যায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026