ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সুস্বাস্থ্যের জন্য আপেল খুবই স্বাস্থ্যকর একটি ফল। আপেল প্রোটিন ও আঁশ সমৃদ্ধ একটি ফল যা হৃদরোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে। এছাড়া এতে শর্করার পরিমাণ কম থাকায় এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ যা হাড়ের সুরক্ষায় স্বাস্থ্যকর। আপেলে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিএন্টস যা হৃদরোগ এবং ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে।
কথাতেই আছে ‘প্রতিদিন একটা আপেল ডাক্তার থেকে দূরে রাখে’। অর্থাৎ প্রতিদিন আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন পড়ে না। এই মতবাদ নিয়ে সাম্প্রতিক একটি গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষণা অনুযায়ী দেখা গেছে যে, আপেল সব রোগ ভাল করতে সক্ষম নয়।
যারা নিয়মিত আপেল খায় এবং যারা নিয়মিত আপেল খায় না তাদের মধ্যে সেভাবে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। তবে এ কথা ঠিক যে নিয়মিত আপেল খেলে এটি ওষুধ খাওয়ার পরিমাণ কম করতে সাহায্য করে। তাই বলে যারা নিয়মিত আপেল খায় তারা একেবারেই রোগে ভোগে না একথা বলা একেবারে যুক্তিসংগত নয়। তবে একথা বলা যায় যে নিয়মিত আপেল খাওয়া চিকিৎসকদের কাছ থেকে নয় বরং ওষুধ থেকে দূরে রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…