ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ফল হিসেবে পাকা পেঁপে খুবই সুস্বাদু মিষ্টি একটি খাবার। অনেকেই পাকা পেঁপে খেতে পছন্দ করে। স্বাস্থ্য বিষয়ক দপ্তর পাকা পেঁপে খাওয়ার অনেকগুলো ভালো দিক জানিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পাকা পেঁপেতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা বিভিন্ন শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন জেনে নেয়া যাক পাকা পেঁপের কিছু গুণাগুণ-
প্রথমতঃ পাকা পেঁপেতে থাকা ভিটামিন এ’ ও অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ছানি ও মাসকুলার প্রতিরোধে সাহায্য করে
দ্বিতীয়তঃ পাকা পেঁপেতে থাকা উচ্চ পরিমাণ আঁশ হজমশক্তি বৃদ্ধি করতে ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে উপকারী।
তৃতীয়তঃ পাকা পেঁপেতে ভিটামিন এ’ ও ভিটামিন সি’ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া পেঁপেতে থাকা আঁশ ও পটাশিয়াম হৃদরোগের সমস্যা সমাধানেও কার্যকরী।
চতুর্থতঃ পেঁপের মধ্যে থাকা পেপেইন ও সাইমোপেপেইন নামক এনজাইম দীর্ঘমেয়াদি প্রদাহরোধী প্রভাব কমাতে সাহায্য করে। যেমন আর্থারাইটিস, গাউট ইত্যাদি।
পঞ্চমতঃ পেঁপেতে থাকা ভিটামিন এ’ ও ভিটামিন সি’ ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে এবং ভিটামিন ই’ অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…