জীবনযাপন

এই মরশুমে ভাইরাস জ্বর থেকে মুক্তি পেতে এগুলি খান!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মরশুম পরিবর্তনের কারণে প্রায় প্রতিটি ঘরে ঘরেই ভাইরাসজনিত জ্বর হচ্ছে। বড় থেকে ছোট সবাই এই জ্বরে ভুগছে। ভাইরাস জনিত এই জ্বরে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তবে দুশ্চিন্তা করার কিছু নেই এর উপায় রয়েছে আমাদের প্রতিটি ঘরে ঘরে।
চা আমাদের একটি অতি পছন্দের পানীয়। এই চা-ই সারাবে ভাইরাসজনিত জ্বর। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই হারবাল চা।

১) ধনে বীজের চা—

ভাইরাসজনিত জ্বর কমাতে ধনে একটি অত্যন্ত উপকারী উপাদান। ধনেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিবায়োটিক যৌগ ও ফাইটো-নিউট্রিয়েন্টস। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে দ্বিগুন করে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই ধনে চা।
পদ্ধতি —প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ জল নিন এবং তাতে এক চামচ ধনে বীজ মিশিয়ে কিছুক্ষণ ধরে ফোটান। এরপর এই মিশ্রণটি কে ঠান্ডা করে একটি গ্লাসে ঢেলে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে পান করতে দিন। নিয়ম মত এই চা খেলে ভাইরাসজনিত জ্বর কমে যাবে।

২) হারবাল চা—

জ্বরে হারবাল চা খুবই উপকারী। হারবাল চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শক্তিকে বাড়িয়ে তোলে।

পদ্ধতি— চা পাতার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা ইত্যাদি উপাদান মিশিয়ে তৈরি হয় হারবাল। এই চা গরম গরম পান করলে অনেক আরাম পাওয়া যায়।

৩) জবা ফুলের চা—

জবা ফুলের গাছ আমাদের প্রতিটি বাড়িতেই প্রায় দেখা যায়। জবা ফুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট জবা ফুলের পাপড়ি শুকনো করে তাকে ফুটিয়ে চা করা হয়। এই চা ভাইরাসজনিত জ্বর কমাতে খুবই উপকারী।

৪) আদা চা—

আয়ুর্বেদিক শাস্ত্রে আদাকে ঔষধ রূপে ব্যবহৃত করা হয়। আদায় রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা ভাইরাসজনিত জ্বর কমাতে সহায়ক।

পদ্ধতি— দু টুকরো আদা কে শুকিয়ে নিয়ে তাকে জলে কিছুক্ষণ ধরে ফোটান। সেটি ঠান্ডা হয়ে গেলে ছেঁকে খেতে পারেন। এটি ভাইরাস জনিত জ্বরে কাজ দেয়।

৫) তুলসী পাতার চা—

ভাইরাসজনিত জ্বরে তুলসীপাতার জুড়ি মেলা ভার। তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ভাইরাসজনিত জ্বরে অত্যন্ত কার্যকরী উপাদান।

পদ্ধতি— প্রায় ১ লিটার জলে গোটা কুড়ি টি তাজা তুলসী পাতা নিয়ে তাতে এক চামচ লবঙ্গ গুঁড়ো মিশিয়ে সেই জল টিকে ভাল করে ফোটান। ১ লিটার জল হাফ লিটার হয়ে গেলে তাকে নামিয়ে দু ঘণ্টা পরপর পান করুন।

৬) পুদিনা চা—

পুদিনাপাতা শরীরকে ঠাণ্ডা রাখে।

পদ্ধতি— এক কাপ গরম জলে পুদিনাপাতা গুঁড়ো করে দিন। এই মিশ্রণটি বারবার পান করুন।

৭) মেথি চা—

ভাইরাসজনিত জ্বরে মেথি চা খুব ভালো কাজ দেয়।

পদ্ধতি— লেবু ও মধুর সাথে মেথি মিশিয়ে খেতে পারেন। এছাড়া অল্প জলে মেথিকে সেদ্ধ করে সেই জল দিয়ে গারগেল করলে গলা ব্যথা কমে।

তবে ভাইরাসজনিত জ্বর হলে সেবা-যত্ন করুন এবং ডাক্তারের পরামর্শ নিন।।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026