জীবনযাপন

বর্ষাকালে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে মুক্তি পেতে চান? তাহলে অবশ্যই খান এই খাবারগুলি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশ, চারিদিকে জল জমা, কখনো ঠান্ডা-কখনো গরম আবহাওয়া ইত্যাদির কারণে এই সময় বিভিন্ন রোগের প্রকোপ একটু বেশি দেখা যায়। যেমন- ডায়রিয়া, জন্ডিস, ফাংগাল ইনফেকশনের মত রোগের প্রভাব দেখা যায়। স্বাস্থ্য বিষয়ক দপ্তর তাই বর্ষাকালে এমন কিছু খাবারের পরামর্শ দিয়েছে যা এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

১: আদা, দারুচিনি ও তুলসী যোগে বানানো মসলা চা রোগ প্রতিরোধে এবং বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণে বাধা প্রদান করতে বিশেষ উপকারী। এই সময় মসলা চা শরীরকে সতেজ ও সুস্থ করে তোলে। এ ধরনের চা ঠান্ডা লাগা জনিত কারণে হওয়া গলার ইনফেকশন কমাতেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

২: করলা খাওয়া অনেকেই পছন্দ করেনা তবে করলার মধ্যে রয়েছে বিভিন্ন স্বাস্থ্যপোকারি পুষ্টিগুণ। করলাতে রয়েছে ভিটামিন-সি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।

৩: বর্ষাকালে গরম স্যুপ খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি খাবার। এটি হজমের সমস্যা ও পাকস্থলী সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এতে সামান্য পরিমাণ গোলমরিচ যোগে এটি ফ্লু কমাতে ও অ্যালার্জি প্রতিরোধে উপকারী।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026