জীবনযাপন

অ্যাসিডিটি কমানোর জন্য এই খাবারগুলি অবশ্যই খান!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : খুব অস্বস্তিকর একটি সমস্যা অ্যাসিডিটি। নিয়মের বাইরে একটু উল্টোপাল্টা খাওয়া হলেই এই শারীরিক সমস্যা দেখা দেয়। কমবেশি সকলেই এই সমস্যার ভুক্তভোগী। এসিডিটির লক্ষণ হিসেবে পেট ও বুক জ্বালাপোড়া এবং পেট ফোলা ভাব ইত্যাদির মতো সমস্যা দেখা দিয়ে থাকে। যখন তখন যেখানে সেখানে এই সমস্যা খুব অস্বস্তিতে ফেলে দেয়। সে ক্ষেত্রে এ সমস্যার সমাধানের কিছু বিষয় স্বাস্থ্য বিষয়ক দপ্তর জানিয়েছে। স্বাস্থ্য বিষয়ক দপ্তর নিয়মিত এমন কিছু খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন যেগুলো থেকে সহজেই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

১: ভেষজ উপাদান হিসেবে আদা খুবই শক্তিশালী প্রাকৃতিক একটি উপাদান যা অ্যাসিডিটি দূর করতেও সাহায্য করে। তাই নিয়মিত আদা চা পান অ্যাসিডিটি প্রতিরোধে সক্ষম।

২: খুবই আশ্চর্য হবেন তবে একথা সত্য যে মুরগির মাংস অ্যাসিডিটি কমাতে খুবই উপকারী। তবে খুব তেল-ঝাল মসলায় রান্না করা মাংস নয়, হালকা মসলায় রান্না করা মুরগির মাংস বা মুরগির মাংসের গরম স্যুপ অ্যাসিডিটি প্রতিরোধ করে থাকে।

৩: সকালের খাদ্যতালিকায় ওটমিল কেবল শুধু স্বাস্থ্যকর নয়, এটি সারাদিনে সম্পূর্ণ স্বাস্থ্যের খেয়াল রাখতেও উপকারী। এটি পাকস্থলী থেকে বাড়তি অ্যাসিড বের করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

৪: আঁশ ও পটাশিয়ামের ভরপুর কলা খুবই পুষ্টিকর একটি ফল। কলার মধ্যে থাকা প্রদাহরোধী উপাদান অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026