ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : নারকেলের জল খুবই স্বাস্থ্যকর একটি পানীয়। এরমধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারি পুষ্টিগুণ। এটি শরীর পরিশোধনে সাহায্য করে থাকে। নারকেলের জল শরীরের বজ্র পদার্থ দূর করে শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। নারকেলের জলের সমস্ত গুনাগুন বিচার করে পুষ্টিবিদরা নিয়মিত নারকেলের জল পান করার পরামর্শ দিয়ে থাকেন। দেখে নিন নিয়মিত নারকেলের জল পান করার কিছু উপকারী দিক-
প্রথমতঃ রক্তচলাচলের মাত্রা সঠিক রেখে উচ্চ রক্তচাপ কমাতে নারকেলের জল খুবই উপকারী।
দ্বিতীয়তঃ নারকেলের জলে রয়েছে উন্নতমানের আঁশ যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এটি খিদে কমিয়ে ওজন সঠিক রাখতে বিশেষ ভূমিকা রাখে।
তৃতীয়তঃ শক্তি বৃদ্ধিতে নারকেলের জল খুবই উপকারী। নিয়মিত ব্যায়ামের পর এক গ্লাস নারকেলের জল পান করলে এটি শরীরের প্রয়োজনীয় শক্তি প্রদান করে থাকে।
চতুর্থতঃ নারকেলের জল বিভিন্ন রোগ প্রতিরোধে সঙ্গে লড়াই করতে সক্ষম। এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে উপকারী। এছাড়া নারকেলের জল ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ হওয়া থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…