কলকাতা: আলু-পেঁয়াজ থেকে শুরু করে শাক-সবজির দাম আকাশছোঁয়া। বাজারে খাদ্যদ্রব্য কিনতে গেলে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। পরিস্থিতি সামাল দিতে শনিবার মানিকতলা থেকে কোলে মার্কেট, সর্বত্রই হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। সকাল হলেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কলকাতার প্রতিটি বাজারে হানা দিয়ে বস্তা প্রতি আলু- পেঁয়াজের দাম কমিয়ে দিল.
শনিবার সকালে গিয়ে খুচরো বাজার গুলোতে গিয়ে দেখা যায়, পেয়াঁজ কেজি প্রতি ৫-১০ টাকা অবধি কমেছে। অনেকে দাবি করেছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের রেডের পরেই,দাম কমেছে। মানিকতলা বাজারে পেঁয়াজের মান অনুযায়ী দাম ছিল ৬০-৭০ টাকা প্রতি কিলো। নাসিকের পেঁয়াজের দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে চলছে। ওটাই নাকি এখন এক নম্বর পেঁয়াজ। অন্যদিকে, পোস্তা ও শিয়ালদা পাইকারি বাজারে গিয়ে জানা গিয়েছে গত সাতদিন ধরে পেয়াঁজ আমদানি বেড়েছে বাজারে। আর টার ফলেই পেয়াঁজের দাম কমেছে।
তবে আলুর দামে এখনও পর্যন্ত তেমন কোনও হেরফের হয়নি। কারণ, যারা হাজার-হাজার, লক্ষ-লক্ষ আলুর বস্তার বন্ড কিনে রেখেছে, সেই বন্ড শেষ হওয়া পর্যন্ত আলুর দাম একইরকম থাকবে বলে পাইকারি ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে। সুতরাং, ক্রেতাদের আশানুরূপ আলুর দাম হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…