নয়াদিল্লি: চলতি বছরে আর্থিক বৃদ্ধিতে চিনকেও (China) ছাপিয়ে যাবে ভারত (India), জানালো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড (IMF)। এই সংস্থার পক্ষ থেকে এর আগে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেই সংস্থার মতেই আবার এই বছরে ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধি পিছনে ফেলে দেবে প্রতিবেশী দেশ চিনকেও।
ভারত সহ গোটা বিশ্বের আর্থিক কর্মকাণ্ড করোনার প্রকোপে গত বছর থমকে গিয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে। তাতেই আশার আলো তৈরি হয়েছে। চলতি বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭.৩%, মনে করছে রাষ্ট্রসঙ্ঘ। সংস্থার আর্থিক ও সামাজিক শাখা ‘ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল এফেয়ার্স’-এর রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।
অপরদিকে, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী ২০২০-২১-এ ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ১১.৫ শতাংশ। আর চিনের মতো দেশে এই বৃদ্ধির হার থমকে যাবে ৮.১ শতাংশে। তারপরই থাকবে স্পেন (৫.৯ শতাংশ) এবং ফ্রান্স (৫.৫ শতাংশ)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…