পলিটিক্স

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করল ইডি, শীঘ্রই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও রয়েছে

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তার ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, প্রায় ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্পিতার বাড়ি থেকে। সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত সহযোগিতা না করার অভিযোগ কিন্তু উঠেছে তার বিরুদ্ধে। খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে।

প্রায় ২৭ ঘন্টা জিজ্ঞাসা বাদে পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল সকাল থেকেই এসএসসি দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের দিকটি খতিয়ে দেখতে তার বাড়িতে পৌঁছেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেই সূত্রে উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। জানা গিয়েছে, অর্পিতার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে বেলঘড়িয়া এলাকায় রয়েছে দুটি ফ্ল্যাট এবং একটি বাড়ি রয়েছে তার। তার সেই ফ্ল্যাটের আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসে সেখানে আসতেন অর্পিতা মুখোপাধ্যায়। লাল বাতি লাগানো গাড়িতে আসতেন ভিআইপিরা। তবে এই মুহূর্তে দুটি ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় আছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সুত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তার সাথেই উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। কিন্তু এত টাকা এল কোথা থেকে? অর্পিতা জানিয়েছেন তিনি নাকি অভিনয় করেন এবং অভিনয় করেই এত টাকা জোগাড় করতে পেরেছেন তিনি। কিন্তু অভিনয় করে কত টাকা আয় করেন? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আয়ের উৎস জানতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতা ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এলো এই টাকা? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল?

এখনো পর্যন্ত এই সমস্ত প্রশ্নের কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে একটি বিষয়ের উত্তর দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন পরিষদীয় মন্ত্রীকে তিনি চেনেন। তাহলে কি ওই পরিচয় আড়ালে লুকিয়ে রয়েছে কেলেঙ্কারির সমস্ত রহস্য? অনেক আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একটি পুজোর পোস্টার এসেছিল। ওই পোস্টারটি নাকতলা উদয়ন সংঘের পোস্টার এবং ওই পোস্টারের মুখ ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। একজন সাধারণ মডেল হয়েও এত নামিদামি একটি পুজোর পোস্টার এর মুখ তিনি কিভাবে হলেন? কিভাবে তার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026