কয়লা কাণ্ডে বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিলেন অনুপ মাঝি ওরফে লালা। এবারে তার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ১১ টা নাগাদ তাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই জেরার মুখে পড়তে হয় অনুপ মাঝি কে। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী নেতারা বারংবার তৃণমূল সরকারকে এই কয়লা কাণ্ড নিয়ে কটাক্ষ করে চলেছেন।
সিবিআই অনুপ মাঝির কাছ থেকে জানতে চায় কোন কোন টাকা কোথায় কোথায় গেছে এবং প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের কোন কোন টাকা পৌঁছেছে। সিবিআই সূত্রে খবর, জেরায় কোন রকম সহযোগিতা করছেন না অনুপ মাঝি ওরফে লালা। এই কারণে সুপ্রিমকোর্টে তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানাচ্ছে সিবিআই।
ইস্পাত দামোদর লিমিটেড এবং সনিক থার্মাল প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি রয়েছে পুরুলিয়া এবং বাকুড়ায় যার মালিকানা রয়েছে অনুপ মাঝির কাছে। জানা যাচ্ছে, এই রুটি কোম্পানির সমস্ত মালিকানা এবং মেশিনারি বাজেয়াপ্ত করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অনুপ মাঝি কে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার করা যাবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই রক্ষাকবচ রয়েছে। তাই শেষ মুহূর্তে তাকে জেরা করার জন্য তৎপর সিবিআই। অন্যদিকে কয়লা পাচারে টাকা লেনদেনের বিষয়টি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল রবিবার দিল্লিতে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…