কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) নোটিস পাঠায় পুরমন্ত্রীর তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বড় মেয়ে প্রিয়দর্শিনীকে (Priyadarshini)। সূত্রে খবর, ইডি প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই নোটিস দিয়ে এসেছে। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছর ধরে প্রিয়দির্শনীর স্বামী ইয়াসির হায়দার (Iasir Haudar) বিদেশে গেছেন একাধিকবার, ফলে সেই সূত্রেই বিদেশে টাকা পাচার করা হয়েছে এমনটাই সন্দেহ ও অভিযোগ ইডির! তবে নোটিসের বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘এই বিষয়ে আমি কিছু জানি না। এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি।’
ইডি সূত্রে খবর, ইয়াসিরের সঙ্গে নাম জড়িয়েছে এক বিদেশি অভিনেত্রীরও। কার মাধ্যমে, কিভাবে, টাকা পাচার করা হচ্ছে তা খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারীরা। ফলে সেই কারণেই নজরদারি করা হচ্ছে প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাংক একাউন্টের ওপর। চলছে তার তলবও। চলতি সপ্তাহে প্রিয়দর্শিনীকে ফের তদন্তের জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানায় তদন্তকারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…