বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ এবার রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যানীর বিরুদ্ধে।
ইডি সূত্রে খবর, গত ২৫ শে জুলাই কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক সংস্থা কল্যাণী সলভেকস লিমিটেড এর ব্যবসায়িক ঠিকানায় ওই চিঠি পাঠানো হয়েছে। দুটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখার জন্য এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যত শীঘ্র সম্ভব এই টাকা লেনদেনের সমস্ত হিসাব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যানীকে। জানা যাচ্ছে, ২০০২ সালের বেআইনি অর্থ লেনদেনের আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই চিঠি পাঠানো হয়েছে.
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। তারপরে হঠাৎ করেই বিধানসভার ঠিক করে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগদান করেন তিনি। এরপর যখন অসুস্থতার কারণ দেখিয়ে মুকুল রায় পাবলিক একাউন্টস কমিটি থেকে সরে দাঁড়ালে গত ৩০ জুন এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণ কল্যানি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…