হাতে আর মাত্র দুটো দিন তারপরই ভারতের ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ভারতের প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষে শহর কলকাতায় এখন সাজো সাজো রব। ইডেনে গার্ডেনকেও নতুনভাবে সাজানো হচ্ছে।
ইডেনের দুটি দেওয়ালে শিল্পীরা অসাধারণ হাতের কাজের মাধ্যমে শিল্পকলা ফুটিয়ে তুলেছেন। একটি দেওয়ালে দেখা যাচ্ছে একজন বালক বাড়ির উঠোন থেকে বোলিং রান-আপ শুরু করেছে এবং সেটি শেষ হচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়ামে এসে। অপর দেওয়ালে একজন বালক বাড়ির পাশে ব্যাট খেলতে খেলতে ছয় মারার জন্য স্টেপ-আউট করার ভঙ্গিতে এগিয়ে চলেছে এবং যখন ছয়টি সম্পন্ন হচ্ছে তখন বালকটি একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছে গেছে।
একজন ক্রিকেটারকে গলি ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সেই ঘটনা শিল্পকর্মের মাধ্যমে গ্রাফিক চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ইডেনের দেওয়ালে। এর আগে ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের আগে ইডেনের মূল প্রবেশপথের সামনের অংশ শিল্পীদের হাতের কাজের মাধ্যমে সেজে উঠেছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…