খেলা

ফের ক্রিকেট ম্যাচ ইডেনে, জানুন খেলার সময়, তারিখ

ভারতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলা হচ্ছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। এই সিরিজের পর ভারতের পরবর্তী সিরিজ রয়েছে ঘরের মাঠে। মার্চ মাসে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ ধরমশালায় প্রথম ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচটি হবে লখনৌতে ১৫ ই মার্চ। ১৮ মার্চ তৃতীয় ও অন্তিম ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা।

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ১৮ মার্চ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রথম গোলাপি বলের দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচের পর আবার কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ম্যাচের টিকিট ছাপানোর কাজ। এই ম্যাচের আনন্দ উপভোগ করতে দর্শকদের ভালো রকম গাঁটের কড়ি খসাতে হবে তা বেশ আঁচ করা যাচ্ছে।

আরও পড়ুন : ভারতীয় শিবিরে খারাপ খবর, অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

যেটা জানা যাচ্ছে টিকিটের প্রাথমিক মূল্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও থাকছে ১০০০ ও ১৫০০ টাকা মূল্যের টিকিট। আর কয়েকদিনের মধ্যেই দর্শকদের কাছে অনলাইনে টিকিট উপলব্ধ হয়ে যেতে চলেছে। দক্ষিণ আফ্রিকা দল সবেমাত্র নতুন অধিনায়ক পেয়েছে। ফাফ দু প্লেসিকে সরিয়ে তরুণ কুইন্টন ডি কক কে অধিনায়ক করেছে তারা। ডি কক, রাবাডাদের বিরুদ্ধে লড়াই বেশ জমে উঠবে বিরাটদের এবং সেই লড়াই উপভোগ করতে তৈরি ইডেন গার্ডেনও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026