খেলা

Sourav Ganguly: চলতি আইপিএলে ইডেন গার্ডেন্স হলো সেরা ভেন্যু, সার্টিফিকেট দিলেন সৌরভ গাঙ্গুলী

আইপিএলের মেগা আসরের দুটি মেগা ম্যাচের জন্য সাজিয়ে তোলা হয়েছিল বাংলার গর্বের স্টেডিয়াম ইডেন গার্ডেন্সকে। ক্রিকেটের নন্দনকানন বিগত কয়েকদিন ধরে বিনোদনের সেরা কেন্দ্র হয়ে উঠেছিল। চলতি আইপিএলের দুটি নজরকাড়া ইভেন্ট আয়োজন করেছিল সৌরভ গাঙ্গুলীর বোর্ড। সেই মেগা আসরের সমাপ্তি হতেই নিজের মাঠকে বিরাট সম্মানে সম্মানিত করলেন সৌরভ গাঙ্গুলী।

লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ সমাপ্ত হতেই গভীর রাতে একটি টুইট করেন সৌরভ গাঙ্গুলী। যেখানে ইডেন গার্ডেন্সকে নিয়ে আপ্লুত হতে দেখা গেছে মহারাজকে। তিনি লিখেছেন,  “ইডেন সেরা ভেন্যু। দু’দিনে ৮০০ রান হল। দু’টি ম্যাচেরই ফলাফল নির্ধারিত হল শেষ ওভারে গিয়ে। একেবারে কার্পেটের মতো আউটফিল্ড। বিকেলে ঝড়বৃষ্টি হওয়া সত্ত্বেও সময়মতো ম্যাচ শুরু হল। স্টেডিয়ামের সব আসন ভর্তি। ঠিক যেন ছবির মতো। সত্যিই আইপিএলের প্লে-অফের জন্য ইডেনের থেকে ভাল মাঠ হতেই পারে না।”


চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সের পর্ব মিলিয়ে বর্তমানে সৌরভ গাঙ্গুলী আমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপেক্ষা করছেন আরও দুটি মেগা ম্যাচের জন্য। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে বড় এই স্টেডিয়ামের। বিষয়টি নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন মহারাজ।

চলমান রত আইপিএলের মেগা অসর শুরু হয়েছিল মুম্বাইকে কেন্দ্র করে। করোনার দাপটে মুম্বাইয়ের পার্শ্ব সংলগ্ন চারটি স্টেডিয়াম নিয়ে আইপিএলের মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দিন গড়াতে এবং করোনার প্রকোপ কিছুটা কমতে এর পরিধি বাড়াতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার ফলস্বরূপ ইডেন গার্ডেন্সে দুটি এবং শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেন মহারাজ। আর প্রথম পরিকল্পনাতেই শতভাগ সাফল্য সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট বোর্ড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026