সাধারণ টেস্ট ম্যাচ খেলা হয় দিনের বেলায় এবং বলের রং থাকে লাল। দিন-রাত্রির টেস্ট ম্যাচের ক্ষেত্রে বলের রঙের যেমন পরিবর্তন হয় তেমনি পরিবর্তন হয় মাঠ ও পিচের চরিত্রের। ভারতের প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচে ইডেন গার্ডেনেও বদলাতে চলেছে পিচের চরিত্র।
দিন-রাত্রি টেস্ট ম্যাচ শুরু হয় দুপুরে এবং শেষ হয় রাত্রি আটটা বা নটার সময়ে। তাই ম্যাচে শিশিরের প্রভাব পড়ে। শিশিরের প্রভাব এড়ানোর জন্য পিচ ও আউটফিল্ডে বাড়তি ঘাস রাখা হয়। পিচে ঘাস রাখা হয় ৫ মিলিমিটার এবং সেটা আউটফিল্ডের ক্ষেত্রে হয় কমপক্ষে ১১ মিলিমিটার। পিচে ঘাস থাকলে পেস অর্থাৎ জোরে বোলাররা বল সুইং করাতে পারে বেশি এবং বাড়তি বাউন্স পায়। সেইজন্য পেস বোলাররা দিন-রাত্রির ম্যাচে বাড়তি সুবিধা পেয়ে থাকে।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১১ বার গোলাপি বলে দিন-রাত্রির টেস্ট ম্যাচ খেলা হয়েছে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই পেসারদের দাপটে ম্যাচ জেতার নমুনা দেখা গেছে। তাই ইডেন গার্ডেনেও পেস বোলার অর্থাৎ ভারতের শামি-ইশান্ত-উমেশরা যে বাড়তি সুবিধা পাবে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএবির অভিজ্ঞ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…