খেলা

‘আমি তো শ্রেয়সের ২ বাচ্চার মা’! সুন্দরী মডেলের মন্তব্যে তোলপাড়, জানুন আসল ঘটনা

আইপিএল ২০২৫ ফাইনালের রেশ কাটতে না কাটতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন মডেল-অভিনেত্রী এডিন রোজ। খেলার মাঠ নয়, এবার চর্চা তার ব্যক্তিগত ভালোলাগা নিয়ে। এক ভিডিও সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাঁর হৃদয়ে একমাত্র অধিকার শ্রেয়াস আইয়ারেরই।

দুবাইয়ে জন্ম ১৯৯৮ সালের ২০ অগস্ট। পিতা বার্মা-তামিল বংশোদ্ভূত, মা কর্ণাটকের মেয়ে। মাত্র ২০ বছর বয়সে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। ওয়েব সিরিজ ‘গান্ডি বাত’ দিয়ে আত্মপ্রকাশ, এরপর ‘গুড গার্লস – ব্রাইডস নাইট’-এ অভিনয় এবং ২০২৩ সালের তেলুগু ছবি ‘রাবণাসুরা’-য় আইটেম নম্বরে দেখা যায় তাঁকে— তাও কোনও অডিশন ছাড়াই।

তবে সম্প্রতি আলোচনার মূল কারণ, শ্রেয়াস আইয়ারকে নিয়ে তাঁর খোলামেলা মন্তব্য। একটি জনপ্রিয় বিনোদন পোর্টালের অনুষ্ঠানে ‘ম্যারি-হুকআপ-ডেট’ খেলার সময়, স্পষ্ট জানিয়ে দেন—

  • ম্যারি: শ্রেয়াস আইয়ার

  • হুকআপ: শুভমান গিল

  • ডেট: হার্দিক পাণ্ডিয়া

তাঁর মতে, শ্রেয়াস একজন মাটির মানুষ। তাঁর নম্রতা, একাগ্রতা ও শান্ত ভাবমূর্তি প্রতিদিন অনুপ্রাণিত করে এডিনকে। এমনকি তিনি বলেন, “আমি মনে মনে ওর স্ত্রী, ওর ভবিষ্যতের সন্তানের মা— ওর মতো মানুষকে আজকাল পাওয়া দুষ্কর।”

এই স্বীকারোক্তির পরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। বহু নেটিজেন জানতে চেয়েছেন, তবে কি দু’জনের মধ্যে কিছু চলছে? সেই গুঞ্জন অবশ্য নিজেই উড়িয়ে দিয়েছেন এডিন। স্পষ্ট বলেছেন, তিনি শ্রেয়াসের সঙ্গে কোনও সম্পর্কেই নেই, তবে তাঁর প্রতি বিশেষ অনুভূতি রয়েছে।

এই মুহূর্তে ক্রিকেট ও গ্ল্যামার ওয়ার্ল্ডের সংমিশ্রণে যে রসদ তৈরি হয়েছে, তা ঘিরে আগ্রহের শেষ নেই। অনেকেই বলছেন, এমন সাহসী ভালোলাগার প্রকাশ হয়তো বহু অনুরাগীকেই সাহস জোগাবে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026