নিউজ

লকডাউনের মধ্যে বেসরকারি স্কুল গুলিকে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বেসরকারি স্কুলে টিউশন ফি বাড়ানোর অভিযোগে এবার সক্রিয় হলো রাজ্য সরকার। বেসরকারি স্কুল গুলোকে একপ্রকার সতর্ক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বেসরকারি স্কুল গুলোর উদ্যেশ্যে তিনি বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন আমাদের কাছে। রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুল গুলোকে অনুরোধ করা হচ্ছে এই অবস্থায় আপনারা ফি বাড়াবেন না।’

 

এর পাশাপাশি তিনি বেসরকারি স্কুল গুলোর কাছে আবেদন জানান, ‘করোনার কারণে যেসব ছাত্রছাত্রীদের অভিভাবকরা ফি দিতে পারবে না তাদের দিকটা মানবিকতার সাথে দেখা হোক।’ জানা যাচ্ছে, কলকাতার বেশ কয়েকটি স্কুল ফি বাড়িয়ে অভিভাবকদের কাছে বর্ধিত ফি এর তালিকা পাঠিয়েছিল। তারপরই অভিভাবকদের তরফে শিক্ষা মন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী বেসরকারি স্কুল গুলোর উদ্যেশ্যে এই বার্তা দেন।

করোনা ভাইরাসের জন্য গত ১৫ই মার্চ থেকেই বন্ধ সমস্ত স্কুল, কলেজ। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুল গুলির এপ্রিল মাসে থেকে সেশন শুরু হয়। এপ্রিল মাসে থেকে তারা এখনো সেশন শুরু করতে পারেনি, নতুন শিক্ষাবর্ষে ভর্তিও নিতে পারেনি। ক্লাস শুরু না হলেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল পরবর্তী শিক্ষাবর্ষের জন্য ফি বাড়িয়েছে। এই বিষয়গুলি নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026