বিশ্ব জুড়ে যেখানে ক্রমশই বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা, সেখানে ভারতীয় নারীদের এক অন্য রূপ উঠে এলো বিশ্বের সামনে। সম্প্রতি ইউনাইটেড নেশনসের প্রকাশিত একটি রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, স্বামী বা বরকে পেটানোর দিক থেকে ভারতীয় মহিলারা আছেন তৃতীয় স্থানে। তালিকায় প্রথম স্থানে আছেন মিশরের মহিলারা। দ্বিতীয় স্থানে আছেন ব্রিটেনের মহিলারা।
রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, মিশরীয় মহিলারা স্বামী পেটানো ও নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিশরের পাশাপাশি এক্ষেত্রে ব্রিটেন ও ভারতও অবস্থান করে। মিশরের ফ্যামিলি কোর্ট থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, ৬৬ শতাংশ মহিলারা যারা স্বামীকে হেনস্থা করে তারাই আবার কোর্টে ডিভোর্স এর মামলার আবেদন করে। পাওয়া তথ্য অনুসারে স্ত্রী’রা স্বামীর ওপর অত্যাচারের ক্ষেত্রে হাত প্রয়োগ করা ছাড়াও বিভিন্ন গার্হস্থ্য সামগ্রী যেমন বেল্ট, জুতো, পিন ইত্যাদি সামগ্রীকেও কাজে লাগায়। কিছু মহিলা ঘুমের ওষুধও ব্যবহার করে থাকেন বলে জানা গেছে।
ভারতে নারী নির্যাতন যেখানে নিত্যদিনের সমস্যা সেখানে এরকম একটা ঘটনায় তৃতীয় স্থান পাওয়া অবাক করার মতোই বটে! নারীরা নির্যাতিত হওয়ার পাশাপাশি যে পাল্টা মারও দিচ্ছে এ তথ্য থেকেই তা পরিষ্কার। নারীরা যে আর পড়ে পড়ে মার খাবেন না সেই তথ্যই দিচ্ছে এই পরিসংখ্যান।
news source : siasat
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…