নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে গত ১ লা সেপ্টেম্বর থেকে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। যার মাধ্যমে নিজেদের ভোটার কার্ড যাচাই করতে পারবেন রাজ্যের প্রতিটি মানুষ। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার কার্ডে ভুল থাকলে তা যাচাই করা বাধ্যতামূলক।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে গত ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হলেও এখনও পর্যন্ত রাজ্যের মাত্র ৫ শতাংশ মানুষ নিজেদের ভোটার কার্ড যাচাই করেছেন। ফলে এই কর্মসূচির সময়সীমা বাড়ানো হয়েছে। ভোটার কার্ড যাচাইকরণের শেষ সময় ৩০ শে সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৫ ই অক্টোবর করা হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে জানাতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসকের অধীনে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার কার্ড যাচাইয়ের কাজ করে চলেছেন। তবে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েও নিজেদের ভোটার কার্ড যাচাই করতে পারবেন ভোটাররা। এক্ষেত্রে NVSP.in-এ লগ ইন করে যাচাই করা যাবে ভোটার কার্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…