নিউজ

১৭ বছর হলেই এবার ভোটার কার্ডের আবেদন করা যাবে, নয়া ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

ভারতীয় নাগরিক হিসেবে ভোটাধিকার পাওয়ার জন্য এতদিন প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষা করতে হতো। যুবক-যুবতীরা ১৮ বছর বয়স হলে তারপর ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন। তবে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এবার ১৭ বছর হলেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার এমন কথাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নয়া নির্দেশিকা অনুযায়ী যুবক-যুবতীদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করার জন্য রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতদিন অব্দি ভারতীয় নাগরিক হিসেবে ভোটাধিকারের ন্যূনতম বয়স ছিল ১৮ বছর। তাই ১ জানুয়ারিতে ১৮ বছর বয়স হলে তবেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যেত। কিন্তু কমিশনের আজকের নির্দেশিকা অনুযায়ী আর তার প্রয়োজন নেই। একটি বিবৃতি মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়েছে, “১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবে। ১ জানুয়ারিতে আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে এমন নয়।”

আসলে গত বছরই নির্বাচনী আইনের সংশোধন করেছে কেন্দ্র। সংসদের দুই কক্ষে এই সংশোধিত নির্বাচনী আইন বিল পাস হয়েছে। এই বিলে একাধিক জনপ্রতিনিধিত্ব আইনের পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুবিধা দেওয়া। তবে কাট অফ তারিখের কারণে ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছিল তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছিল না। তাদের গোটা এক বছর অপেক্ষা করতে হচ্ছিল। এবার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী আর সেই পরিস্থিতি রইল না।

ইতিমধ্যেই মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ জানিয়ে দিয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আদেশ দিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026