রাজ্য

‘আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী’, ভোটের আগে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। গত শনিবার রাজ্যের ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় দফা নির্বাচন আছে ১ লা এপ্রিল। প্রথম দফা নির্বাচনে মোটামুটি সুষ্ঠভাবে হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। আর নির্বাচন কমিশন বিক্ষিপ্ত অশান্তি হতে দিতে নারাজ। তাই দ্বিতীয় দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশন নজিরবিহীন এক আদেশ দিয়েছে। নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনী নির্দ্বিধায় গুলি চালাতে পারে। কোথাও কেউ কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করলে তাদের গুলি চালানোর অধিকার আছে। নির্বাচন কমিশনের এই আদেশে রীতিমত স্তম্ভিত রাজ্যবাসী।

আসলে প্রথম দফা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোটের আগে ব্যাপক বোমাবাজি হয়। আর এই বোমাবাজির জেরে টইলদারি করা পটাশপুর থানার ওসি গুরুতর আহত হন। এছাড়াও তার সাথে আধাসেনা এক জওয়ান গুরুতর আহত হন। পরে বেলা বাড়লে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। এই ঘটনায় রীতিমত রেগে যায় নির্বাচন কমিশন। সেই ক্ষোভে নির্বাচন কমিশন গতকাল সাফ নির্দেশ দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নিজেদের আত্মরক্ষার জন্য দরকার পড়লে গুলি চালাতে পারে। আসলে এর আগেও কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অনুমতি ছিল। কিন্তু এখন সেই অনুমতিতে আরও জোর দেয়া হলো। এই পরিস্থিতিতে ভোটাররা নিজেদের ভোটদান করতে বেরিয়ে কতটা সুরক্ষিত অনুভব করবে তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা বাংলা বিধানসভা নির্বাচন আছে। এই নির্বাচনে নন্দীগ্রাম সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোট রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026