রাজ্য

নির্বাচনের আগে অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায়, তারা আসবে ৮ মার্চের মধ্যে

ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পর নির্বাচন কমিশনের বাংলা বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি তুঙ্গে। তাদের একটাই লক্ষ্য যে একুশে নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে করতে হবে। তাই এবার বাংলায় আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের সময় সুষ্ঠু ও অবাধভাবে নির্বাচন করার জন্য ভোটমুখি বাংলায় এরিয়া ডমিনেশন চায় নির্বাচন কমিশন। আর তার লক্ষ্যমাত্রা পূরণ করতে লাগবে আরো সিআরপিএফ জওয়ান। তাই রাজ্যে আসছে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচন কমিশন অনেকদিন আগেই জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বাংলায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এইমতো অনেকদিন আগে থাকতেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে রাজ্যে। অনেক এলাকায় তারা পৌঁছে গিয়ে এলাকাভিত্তিক রোডমার্চ ও এরিয়া ডমিনেশন এর কাজ শুরু করে দিয়েছে। আবার ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন শুরুর আগে ৮ মার্চের মধ্যে অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে ৭০ কোম্পানি সিআরপিএফ, ১৩ কোম্পানি বিএসএফ, ২৫ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ৪১ কোম্পানি এসএসবি। এই করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026