রাজ্য

বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের, উত্তর দিতে হবে ২৪ ঘন্টার মধ্যে

গতকাল নির্বাচন কমিশন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টা প্রচার করতে নিষেধ করে দিয়েছিল। তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী আজকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। তবে আজ সকালে নির্বাচন কমিশনের কোপে পরল বিজেপি নেতা রাহুল সিনহা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ অর্থাৎ মঙ্গলবার শীতলকুচি ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জন্য নির্বাচন কমিশন দুই বিজেপি নেতাকে কঠিন শাস্তি দিয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা কে নির্বাচন কমিশন আগামী ৪৮ ঘন্টা প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে শীতলকুচি ঘটনা প্রসঙ্গ বিতর্কিত মন্তব্য করার জন্য নির্বাচন কমিশন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আজ নোটিশ পাঠিয়েছে। এমনকি জানিয়ে দিলীপ ঘোষকে নোটিস এর উত্তর আগামীকাল বুধবার সকাল ১০ টার মধ্যে দিতে হবে। আসলে দিলীপ ঘোষ গত রবিবার জনসভার মাঝে উপস্থিত থাকে শীতলকুচি প্রসঙ্গ তুলে বলেছেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গেছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিতে যাচ্ছেন। আগামী পঞ্চম দফার নির্বাচন অর্থাৎ ১৭ তারিখ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিন আপনারা। প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি খুব বাড়াবাড়ি করে তাহলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

দিলীপ ঘোষের বক্তব্য রাজনৈতিক অশান্তি সৃষ্টি করতে পারে তা বলতে বাকি রাখে না। তাই নির্বাচন কমিশন দিলীপ ঘোষের থেকে বিতর্কিত মন্তব্যের কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ১০ টার মধ্যে দিলীপ ঘোষকে নোটিস এর উত্তর দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026