রাজ্য

মমতাকে ‘বেগম’ সম্বোধন করায় শুভেন্দুকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন, উত্তর দিতে হবে ২৪ ঘন্টার মধ্যে

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। কিছুদিন আগেই নির্বাচন সম্পন্ন হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলতে গত ২৯ মার্চ একটি জনসভায় উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে “বেগম” বলে অভিহিত করেছিলেন। আর তার জন্য এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে। নির্বাচনী আচরণবিধি লংঘন করার জন্য শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও মুসলিমদের একজোট হতে বলার কারনে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আসলে গত ২৯ মার্চ নন্দীগ্রামের এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, “একদিকে বেগম দাঁড়িয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়েছে ঘরের ভাই-বন্ধু শুভেন্দু অধিকারী। বেগমকে ভোট দিয়ে বাংলাকে মিনি পাকিস্তান বানাবেন না।” তৃণমূল সুপ্রিমোকে বেগম বলে সম্বোধন করা এবং বাংলাকে পাকিস্তান বলানোর প্রসঙ্গে সাম্প্রদায়িকতার আঁচ দেখতে পেয়েছে নির্বাচন কমিশন। তাই তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন তার বক্তব্যে যথার্থতা যাচাই করে নেওয়ার জন্য। তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্যের বিস্তারিত বিবরণ দিতে হবে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “শুভেন্দু বাবু নির্বাচন কমিশনের নোটিশ এর উত্তর ঠিক দেবে। কিন্তু মমতাকে নির্বাচন কমিশন যে ২৪ ঘন্টায় জবাব দিতে বলেছিল তার উত্তর কি তিনি আদেও এখনো দিয়েছেন।” অন্যদিকে তৃণমূল বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেছেন, “শুভেন্দু বরাবর দিদির বিরুদ্ধে এরকম মন্তব্য করে থাকে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পাঠানো উচিত ছিল। ও দলের গদ্দার, মীরজাফর।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026