রাজ্য

চতুর্থ দফার ভোটে বাংলায় মোতায়েন থাকছে ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন

রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক মামলা এবং সমস্যার কথা সামনে আসছে। আগামীকাল চতুর্থ দফা নির্বাচনে আর তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল এই বারের নির্বাচনে কিন্তু ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে ৪৪টি আসনে লড়াই হতে চলেছে। প্রথম তিন দফার নির্বাচনে বেশ কিছুটা অশান্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের। আর পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে প্রায় কোনরকম বিতরকের মুখোমুখি হতে চাইছে না নির্বাচন কমিশন।

তবে কেন্দ্রীয় বাহিনীর উপরে অভিযোগ কিন্তু কম হয়নি। চতুর্থ দফায় উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় নির্বাচন হতে চলেছে। এই দফার নির্বাচনে আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে ৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারুইপুরে থাকছে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগরে থাকবে ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অপেক্ষাকৃত অনেকটা বেশি কোচবিহারে থাকবে ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ডায়মন্ড হারবারে থাকবে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

হুগলির গ্রামীণ অঞ্চলের জন্য রাখা হয়েছে ৯১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া পুলিশ কমিশনারেটে থাকছে ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া গ্রামীণ এর এলাকায় ৩৭ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়িতে ৬ কোম্পানি আধাসেনা থাকছে। কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। আর সবশেষে চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আপনাদের জানিয়ে রাখি এই দফায় আসনের মধ্যে হুগলির ১০টি, হাওড়ার ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, দক্ষিণ ২৪ পরগনার ১১টি, কোচবিহারের ৯ আসন মিলিয়ে সর্বমোট ৪৪ আসনের জন্য ভোট গ্রহণ করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026