রাজ্য

আইএসএফ পেল নতুন প্রতীক, জেনে নিন কোন চিহ্নে লড়বেন আব্বাস সিদ্দিকীর দল

আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ইতিমধ্যেই বাম কংগ্রেস জোটের অন্যতম শরিক হিসাবে আত্মপ্রকাশ করেছে। ব্রিগেডে বক্তৃতা রাখার পাশাপাশি বামেদের সঙ্গে জোট করে তৃণমূল এবং বিজেপিকে হারাতে তারাও প্রস্তুত বলে তারা জানিয়ে দিয়েছেন। কিন্তু এতদিন তাদের কোনো প্রতীক ছিল না। প্রথম দফার মনোনয়ন পেশের শেষ দিনের আগের দিন অবশেষে প্রতীক হাতে পেলো আব্বাস সিদ্দিকীর দল।

নির্বাচন কমিশন তাদের জন্য খাম প্রতীক বরাদ্দ করছে। এতদিন প্রার্থীর কাছে কোনো প্রতীক না থাকার কারণে তারা মনোনয়ন পেশ করতে পারছিলেন না। কিন্তু এবারে আইএসএফ এর প্রথম দফার ৩ প্রার্থী লড়তে চলেছেন খাম প্রতীক নিয়ে।

বিধানসভা নির্বাচনে শরিক আইএসএফ এর জন্য ৩৭টি আসন বরাদ্দ করেছে বাম। তার মধ্যে ৩টি আসন আছে প্রথম দফার নির্বাচনে। কিন্তু এতদিন তাদের কাছে প্রতীক ছিলনা। তবে এক্ষেত্রে কিঞ্চিত পরিবর্তন এসেছে নির্বাচন কমিশনের নিয়মে। বিধি অনুযায়ী, যে সমস্ত রাজনৈতিক দল স্বীকৃতি পায়নি, তাদের প্রতীক দেওয়া হয় তাদের মনোনয়ন জমা দেওয়ার পরে। কিন্তু এক্ষেত্রে হল কিছুটা পরিবর্তন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্ষেত্রে এই প্রতীক তাদের মনোনয়ন জমার আগেই দিয়ে দেওয়া হল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীদের হাতে এই খাম প্রতিক দেওয়া হবে।

এতদিন ধরে আব্বাস সিদ্দিকী দের সবথেকে বড় সমস্যা ছিলো কিভাবে তারা প্রতীক পাবে। তবে এবারে এই সমস্যা দূর হলো। সংযুক্ত মোর্চার নতুন প্রতীকে কাস্তে হাতুড়ি এবং হাত চিহ্নের সঙ্গে যোগ হলো খাম। এবারে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর প্রার্থীরা তাদের নিজের প্রতিকে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করতে পারবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026