রাজ্য

বড় খবর: আপাতত স্থগিত নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল, ফের গণনা হতে পারে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা  ছিল আজকে। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সাপলুডু খেলা দেখা গিয়েছে। কোন সময় এগিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোন সময় এগিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় ১২০১ ভোটে শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছেন তৃণমূল জনোনেত্রী মমতা ব্যানার্জি। তবে তার কিছুক্ষণ পরেই পুরো ফলাফলের নাটকীয় পরিবর্তন ঘটে। এই ঘটনার পর গোটা বঙ্গবাসী ধন্ধে ছিল। জল্পনা-কল্পনার আড়ালে সরগরম হয়ে উঠেছিল গোটা বঙ্গ রাজনীতি।

এই বিতর্কিত পরিস্থিতিতে আপাতত ফলাফল ঘোষণা স্থগিত রাখা হলো নন্দীগ্রামে। এই বিধানসভা কেন্দ্রে নতুন করে গণনা হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিটার্নিং অফিসার। বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আপাতত জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এখনো অব্দি পুনরায় ভোট গণনার ব্যাপারে কোনো আবেদন। তবে ঠিক কি হবে তা নির্ধারণ করবে রিটার্নিং অফিসার। এই বিধানসভা কেন্দ্রে আংশিক না সম্পূর্ণ গণনা হবে সেটাও ঠিক করবেন তিনি।”

প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামের প্রথমবার ফল প্রকাশের পর কিছুক্ষণের মধ্যেই নাটকীয় ভাবে পট পরিবর্তন হয়। জয়ী মমতা পরাজিত হয়ে যান এবং শুভেন্দু অধিকারী ১৬২২ ভোটে মমতাকে হারিয়ে দেয়। দিদির বদলে নন্দীগ্রামের শাসনে জায়গা পান দাদা। তবে ফল ঘোষণার পরে হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন সম্বন্ধে তীব্র সমালোচনা শুরু হয়। অবশ্য এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি উচ্চ আদালতে এই বিষয় নিয়ে যাবেন। এছাড়াও তিনি বলেছেন, “নন্দীগ্রাম যা রায় দেবে, তা আমি মাথা পেতে নেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026