ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঘরে বসে মোবাইলেই চেক করে নিন Voter List-এ নাম, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

ভোট আছে কিন্তু তার আগে নিজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেই নিয়ে আপনি কি নিশ্চিত? আপনার নামটা ভোটার লিস্টে আছে তো? সেটা জানার জন্য এমনিতে আপনাকে অনেক দৌড় ঝাঁপ করতে হয় । কিন্তু এখন আর কোন পরিশ্রম না করে এক মিনিটের মধ্যেই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি জানতে পেরে যাবেন। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়া। ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা কিভাবে চেক করবেন? এর জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে। ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার থেকে লোকসভা ভোট শুরু হতে চলেছে এবং তার আগে ভোটার লিস্টে নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে বছরের শুরুতে একবার নাগরিকরা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন কিন্তু এখন সেই সংখ্যা বাড়িয়ে চারবার করা হয়েছে। এখন নাগরিকরা বছরে চারবার ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারছেন এবং ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারছেন।

আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে এখনো আপনার হয়তো ভোটার তালিকায় নাম হয়নি। কার্ড যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ভোটার তালিকায় নাম উঠবে না। কিন্তু যদি আপনি কার্ড হাতে পেয়ে গিয়ে থাকেন তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি জেনে নিতে পারবেন আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা। ভোটার তালিকায় নাম চেক করার জন্য আপনার কাছে ভোটার কার্ড বা ভোটার কার্ডের নম্বর থাকা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনি শুধুমাত্র নিজের নাম এবং অভিভাবকের নাম দিয়ে চেক করে নিতে পারবেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। অর্থাৎ আপনি নতুন ভোটার হিসেবে রেজিস্টার হয়েছেন কিনা। আপনাকে এর জন্য ভোটার লিস্টে নাম চেক করতে হবে এবং সেটা করার জন্য যেতে হবে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে

সেখানে গিয়ে আপনাকে search your name in voter list, electoral voter list এর মধ্যে যেকোন একটা অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি ভোটার লিস্টে আপনার নাম চেক করতে চান তাহলে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি আপনার এলাকার ভোটার লিস্টে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ইলেক্টোরাল রোল অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। সবার প্রথমে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনার নাম এবং আপনার অভিভাবকের নাম সঠিকভাবে লিখতে হবে। তারপরে আপনার জন্মতারিখ অথবা আপনার বয়স বসাবেন এবং আপনার জেন্ডার বসিয়ে আপনার জেলার নাম এবং বিধানসভার নাম সিলেক্ট করবেন। তারপরেই আপনি দেখতে পাবেন আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026