Electric Bike: ৯৯৯ টাকায় বুক করে ফেলুন এই নতুন ইলেকট্রিক বাইক, একবার চার্জ দিলে চলবে ১২০ কিলোমিটার

আজকের দিনে দাঁড়িয়ে দেশে বৈদ্যুতিক গাড়ির সাথে সাথে দেশে বৈদ্যুতিক দুই চাকার চাহিদা দ্রুত বাড়তে শুরু করেছে। একের পরের দুর্দান্ত পণ্য বাজারে লঞ্চ হতে শুরু করেছে। তারই মধ্যে এবারে ইলেকট্রিক মবিলিটি ব্র্যান্ড Motovolt মঙ্গলবারে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করে দিয়েছে ভারতীয় মার্কেটে। এই ইলেকট্রিক বাইকের নাম দেওয়া হয়েছে URBN ইলেকট্রিক বাইক। এই বাইকের বিশেষ ব্যাপারটি হল এই বাইকটি আপনি মাত্র ৯৯৯ টাকায় বুক করতে পারবেন। একবার চার্জ দিলে ১২০ কিলোমিটার রেঞ্জ অফার করতে পারে এই বাইক। কোম্পানি দাবি করছে, মূলত তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখে এই বাইকটি ডিজাইন করা হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি কোম্পানি এই বাইকের দাম রেখেছে মাত্র ৪৯,৯৯৯ টাকা। এই কোম্পানির ওয়েবসাইট থেকে এবং ১০০+ ফিজিক্যাল রিটেইল পয়েন্টে মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে আপনি এই বাইকটি বুক করতে পারবেন। এছাড়াও সহজ ইএমআই কিস্তিতে আপনি এই বাইকটি কিনতে পারবেন। সব থেকে বড় বিষয়টি হলো এটি চালানোর জন্য আপনার কোন রকম অতিরিক্ত লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। আপনি রেজিস্ট্রেশন ছাড়াই এই বাইকটি চালাতে পারবেন খুবই সহজে।

এই বাইকে রয়েছে একটি রিমুভএবল BIS অনুমোদিত ব্যাটারি। এছাড়াও প্যাডেল সহকারী সেন্সর থাকছে এই বাইকে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একাধিক স্বয়ংক্রিয় মোড এবং তার সাথেই এই বাইকে রয়েছে একটি দুর্দান্ত মাইলেজ। কোম্পানি দাবি করছে আপনি যদি একবার ফুল চার্জ দিয়ে দেন তাহলে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই বাইকটি। এছাড়াও এই বাইকে ইগনিশন কি সুইচ, পিছনে এবং সামনে ডিস্ক ব্রেক এবং হাইড্রোলিক রিয়ার সকার রয়েছে।

এই বাইকটি হল একটি স্মার্ট ইলেকট্রিক সাইকেল যা একটি স্মার্টফোন এপ্লিকেশনের সাথে আসবে। কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে লোকাল পরিবহনের জন্য এটি একটি আদর্শ বাইক। তবে এই বাইক নিয়ে খুব একটা বেশি দূরে যাওয়া যাবে না। এই ইলেকট্রিক বাইকের ওজন মাত্র ৪০ কিলোগ্রাম এবং এর সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকের ব্যাটারি চার্জ হতে আপনার মাত্র চার ঘন্টা সময় লাগবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026