টেক বার্তা

Electric Bike: ১৭২ টাকায় বাইক চালান সারা মাস, ডিজাইন দেখে মনে হবে পুরো রয়াল এনফিল্ড ক্লাসিক

খরচ গুনতে গিয়ে অনেকেরই মোটরবাইক চালানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে ইলেকট্রিক বাইক চালালে খরচ অনেকটা কম হয় বলে দাবি করে বর্তমান সংস্থাগুলি। বর্তমানে বাজারে ইলেকট্রিক স্কুটারের সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রিক বাইকের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। এই মুহূর্তে স্পোর্টস রোডস্টার থেকে শুরু করে একাধিক ডিজাইনের ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হয়ে গিয়েছে ভারতে। স্কুটার এর পরিবর্তে শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির জন্য মানুষ ইলেকট্রিক বাইক বেশি পছন্দ করছেন। আজকে যে ব্যাটারিচালিত মোটরসাইকেলের কথা আমরা আপনাকে জানাবো তার ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। তার পাশাপাশি, এই বাইকে আপনি দুর্দান্ত রেঞ্জ পেয়ে যাবেন হলে আপনার সবদিক থেকেই সুবিধা।

এই ইলেকট্রিক বাইকের নাম Cyborg Amour। ক্রুজার ডিজাইনের এই ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে এই মুহূর্তে দর বেশ ভালই। এই ডিজাইনের মোটরসাইকেল এখন খুব একটা বেশি বাজারে নেই। এই বাইকের অন্যতম কিছু ফিচারের মধ্যে রয়েছে রানিং কস্ট। এই বাইকে একটি মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাংক পাওয়া যাবে যেখানে থাকবে ব্যাটারি। হারলে ডেভিডসন কিংবা রয়েল এনফিল্ডের বাইকে এই ধরনের ডিজাইন পাওয়া যায়। এছাড়াও এলইডি টেল ল্যাম্প এবং হেড ল্যাম্পের পাশাপাশি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল থাকবে। ক্রুজার বলার আরও একটি কারণ হলো এই বাইকের ফুট রেস্ট সামনের দিকে রয়েছে।

রাস্তাঘাটে বাইক যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য ১৭ ইঞ্চি চওড়া টায়ার দেওয়া হয়েছে এই বাইকের সাথে। এই বাইকে সমস্ত ধরনের কানেক্টিভিটি ফিচার আপনি পাবেন। তার সাথেই আপনি পেয়ে যাবেন ৩.২৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট রিমুভেবল ব্যাটারি প্যাক। সংস্থা দাবি করেছে এই ব্যাটারি ফুল চার্জ হতে ৩ থেকে ৪ ঘন্টা মত সময় নিয়ে থাকে। যদিও বাইকের একটি মাত্র মডেল বাজারে নিয়ে আসা হয়েছে। পেট্রোল বাইকে যেখানে ১০০ টাকা তেল ভরে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে, সেখানে এই বাইকটি ফুল চার্জে ১৫০ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। তিন বছর চালানোর পরে মাত্র ৬২২০ টাকা খরচ হবে আপনার। যদি কেউ প্রতি মাসে ১০০০ কিলোমিটার করে তিন বছর এই বাইক চালায় তাহলে এই টাকা খরচ হবে তার। সেইসব অনুযায়ী প্রতি মাসে এই বাইক চালাতে আপনার খরচ পড়বে মাত্র ১৭২ টাকা। এই বাইকের এক্স শোরুম দাম ১.৮৫ লক্ষ টাকা। ফলে অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেশি সাশ্রয়ী হতে চলেছে এই বাইকটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026