টেক বার্তা

এক চার্জে চলবে ১৫০ কিমি, ফাটাফাটি লুকের সাথে লঞ্চ হল এই ইলেকট্রিক বাইক

ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। অন্যদিকে তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে বিকল্প জ্বালানির যানের জনপ্রিয়তাও। সেই বিষয়ের কথা মাথায় রেখে বর্তমানে ভারতে লঞ্চ করা হচ্ছে একের পর এক ইলেকট্রিক যান। এই ইলেকট্রিক যানের বাউন্ডারি আরও বাড়িয়ে তুলতে এইবার স্মার্ট আপ কোম্পানি কবীরা মোবিলিটি লঞ্চ করে দিয়েছে দুটি নতুন ইলেকট্রিক বাইক।

সম্প্রতি স্মার্টআপ সংস্থা কবীরা মোবালিটির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে KM 3000 এবং KM 4000 নামের দুটি ইলেকট্রিক বাইক। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই বাইক দুটি এক বার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলতে সক্ষম। Kabira KM 4000 নর্মাল এবং স্পোর্টস ইভয় রাইডিং এর জন্য উপযোগী বলেও জানানো হয়েছে, কোম্পানির পক্ষ থেকে।

সংস্থা আরও দাবি করেছে যে, স্পোর্টস মোডে এক বার চার্জ দিলে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই বাইক। বাইকটির সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। এছাড়াও সামনে উঠে এসেছে আরও একটি বিষয়। জানা গিয়েছে যে, কেবল ৩.৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে সক্ষম।

এই বাইক দুটিতে রয়েছে দুই ধরনের চার্জের ব্যবস্থা। একটি হল E Mode। এটির ক্ষেত্রে ব্যাটারি চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট সময়। আর অপরটি হল Boost Mode। সেক্ষেত্রে ৫০ মিনিটে ৮০% ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হবে। চার্জ করা হবে ইউনিভার্সাল টাইপ ২ চার্জারে। বলা বাহুল্য, দুটি বাইকেই ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এইবার কথা বলা যাক দাম সম্পর্কে। কোম্পানির তরফ থেকে KM 3000 এর দাম রাখা হয়েছে ১,২৬,৯৯০ টাকা। সেখানেই KM 4000 এর দাম রাখা হয়েছে ১,৩৬,৯৯০ টাকা। তবে কেবল গতি নয়, লুকস এর দিক থেকেও অন্যতম হয়ে উঠেছে এই ই-বাইক। কোম্পানি সূত্রের খবর, লঞ্চিং এর পর ৪ দিনে গ্রাহকেরা ৫০০০ বুকিং হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026