ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electricity Bill: লাফিয়ে লাফিয়ে কম হবে বিদ্যুতের বিল, এই ছোট্ট কাজ করলে বাঁচবে আপনার মোটা টাকা

বর্তমানে বিদ্যুতের দাম আগের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে এবং সেই কারণে বিদ্যুৎ বিল নিয়ে এখন অনেকেই বেশ সমস্যায় রয়েছেন। প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে বিদ্যুতের বিল। এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে এবং সেই কারণে এখন সবার বাড়িতেই ইলেকট্রিক বিল বেশি আসে। ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ফ্যান থেকে শুরু করে সবকিছু বিদ্যুতে চলে এবং এই সমস্ত জিনিস বেশি থাকার কারণে এখন বিদ্যুতের বিল সব জায়গাতেই বেশি আসে। শীতকালে একটু কম বিল এলেও গরমকালে এত বেশি বিল আসে যে মাথায় হাত পড়ে যায় মধ্যবিত্তদের। তবে এর থেকে বাঁচার দুটি সহজ উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল অর্ধেক করে ফেলতে পারেন।

প্রথমত, গরমকালে দিনরাত ফ্রিজ চলে এবং সেই কারণে গরমকালে আপনি ফ্রিজ বন্ধ রাখতে পারবেন না। কিন্তু যদি ফ্রিজের দরজা যদি আপনি সবসময় বন্ধ রাখেন এবং খাবারদাবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি ফ্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন তাহলে কিছুটা হলেও বিদ্যুৎ বিল আপনার বেঁচে যাবে।

দ্বিতীয়তঃ, রাতে এসি চালানোর সময় সঠিক তাপমাত্রা যদি আপনি সেট করেন তাহলে বিল অনেকটা কম আসে। আপনি তাপমাত্রা যতো কমাবেন তত কিন্তু বিদ্যুতের বেশি খরচ হতে থাকবে। তাই আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন তত বেশি বিল আসবে। তাই এসির তাপমাত্রা খুব একটা বেশি না কমালে আপনার সুবিধা হবে। যদি আপনি ২৪ ডিগ্রি সেলসিয়াস এসি সেট করে রাখেন তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে। আরো একটা টিপস হল বেশি যদি সারারাত চলে তাহলে ঘরে এমনিতেই প্রচণ্ড ঠাণ্ডা হয়ে যায়। সেই কারণে ভোরের দিকে এসি পুরোপুরিভাবে বন্ধ করে দিন। তাহলে আপনার বিদ্যুতের বিল সাশ্রয় হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026