শীঘ্রই লঞ্চ হবে Okinawa Okhi 90 ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে প্রায় ২০০ কিমি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ জনপ্রিয় কয়েকটি ইলেক্ট্রিক স্কুটি হল ওলা এস১ প্রো, বাউন্স ইনফিনিটি, অ্যাথের ৪৫০ ইত্যাদি।

এবার ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক স্কুটি লঞ্চ হতে চলেছে যার নাম Okinawa Okhi 90। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই স্কুটি আগামী ২৪ মার্চ লঞ্চ করবে। তার আগে নতুন ইলেকট্রিক স্কুটারের একটি টিজার প্রকাশ করা হয়েছে যা ব্যাপক জনপ্রিয় হয়েছে নেট মাধ্যমে। মোটামুটি বোঝাই যাচ্ছে অনেক ভারতীয় গ্রাহক এই নতুন ইলেকট্রিক স্কুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

কোম্পানি তাদের নিজের সোশ্যাল মিডিয়াতে Okinawa Okhi 90 ইলেকট্রিক স্কুটির টিজার প্রকাশ করে যেখানে স্কুটির কিছু অত্যাধুনিক স্টাইলিশ ফিচার দেখা গিয়েছে। এই স্কুটিতে এলইডি ইন্ডিকেটর ও হেডলাইট, টার্ন ইন্ডিকেটর ও ক্রোম আউটলাইন ব্যবহার করা হয়েছে যা ইলেক্ট্রিক স্কুটির লুককে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া এই স্কুটিতে একটু স্পোর্ট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে ১৫ ইঞ্চির অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে যা রাইডারদের আরামদায়ক রাইড দিতে পারবে।

এরপর আসা যাক, নতুন স্কুটির স্পেসিফিকেশন সম্বন্ধে। এই Okinawa Okhi 90 ইলেকট্রিক স্কুটি এক চার্জে ১৫০-১৮০ কিমি অব্দি যেতে পারবে। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। স্কুটিতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও ডুয়েল শক রিয়ার সাসপেনশন ব্যবহার করা হবে। ব্রেকিং এর জন্য সামনে এবং পেছনের চাকায় এবিএস সহ ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া অত্যাধুনিক এই স্কুটিতে ব্লুটুথ কানেকশন, ডিজিটাল এমআইডি, জিও ফেন্সিং, নেভিগেশন এবং বিভিন্ন ধরনের রাইডিং মোড থাকবে। এবার এই ইলেকট্রিক স্কুটি ভারতের বাজারে লঞ্চ করলে, কতটা ব্যবসা করতে পারবে সেটাই দেখার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026