রাজ্য

যোগ্য চাকরি প্রার্থীরা নতুন করে চাকরি পাবেন? SSC মামলায় কি জানালো কলকাতা হাইকোর্ট

এক ধাক্কায় ২৫ হাজার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। তার সাথেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীরা কিভাবে চাকরি পাবেন? সেই নিয়ে এই মুহূর্তে উঠছে প্রশ্ন। কিভাবে হবে নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ এবং কিভাবে হবে নতুন করে মূল্যায়ন? সব নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার। অন্যদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্ক, ওএমআর শিট থেকে পাওয়া তথ্য সিবিআই আগেই জমা দিয়েছিল আদালতে। রাজ্য সরকারের কাছে যে ওএমআর শিট ছিল, সেই তথ্য জমা করা হয়েছিল আদালতে।

কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এই OMR মূল্যায়ন করে কি যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব? এর উত্তরের রাজ্য সরকার জানিয়েছে, তালিকা তৈরি করা অবশ্যই সম্ভব কিন্তু অনেকটা সময় লাগবে এর জন্য। এদিনের রায় অবশ্য আদালত স্পষ্ট করে দিয়েছে, ওএমআর শিট গুলি কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। এই সমস্ত সেটে 65b কমপ্লায়েন্স রয়েছে। আর হাইকোর্টের এই রায়ের উপরে ভরসা করে, আবারো আশায় বুক বাঁধছেন চাকরিপ্রার্থীরা। এই তথ্যের উপরে ভরসা করে হাইকোর্ট জানিয়েছে, এই ওএমআর শিট পুনর্মূল্যায়ন করে আবারো চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি করা হবে। স্কুল সার্ভিস কমিশনের সেই নতুন তালিকার উপর ভিত্তি করে আবারো নিয়োগ হতে পারে। এই পুরো প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জানানো হয়েছে। ভোটের রেজাল্টের পরে প্রক্রিয়া শুরু হবে এবং নতুন করে টেন্ডার দেওয়া হবে।

সোমবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের এসএসসি মামলায় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫০ জন। চাকরি বাতিলের পরে প্রশ্ন উঠছে কিভাবে চাকরির প্রাপকদের মধ্যে যারা যোগ্য তারা চাকরি পাবেন? সে ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে পুনরায় মূল্যায়ন করা হবে এই সমস্ত ওএমআর শিট এবং তারপরে আবারো নতুন তালিকা প্রস্তুত করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। তারপরেই ভাগ্য নির্ধারণ হবে ২৩ লক্ষ চাকরির প্রার্থীর।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026