ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কর্মচারীরা এই তারিখ পর্যন্ত পুরনো পেনশন বেছে নেবার বিকল্প পাবেন, জেনে নিন পুরো আপডেট

সরকারি কর্মচারীদের জন্য একটা বড় খবর। আপনি যদি পুরনো নিয়মে আরো একবার পেনশন পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুযোগ। আপনি যদি এই সুযোগ মিস করে যান তাহলে আপনার বিরাট বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় কর্মী মন্ত্রক এই বিষয়ে একটি অফিসিয়াল স্মারকলিপি জারি করেছে। এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যদি পুরনো পেনশন চান তাহলে আপনাকে যেকোনো একটা বেছে নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সরকার মেনে নিয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের ওল্ড পেনশন স্কিমে স্থানান্তরের বিকল্প দেওয়া হবে। এটা শুধুমাত্র সেই কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা ন্যাশনাল পেনশন সিস্টেম কার্যকর হওয়ার দিন অর্থাৎ ২২ ডিসেম্বর ২০০৩এর আগে চাকরির জন্য আবেদন করেছিলেন। তবে এর জন্য আবেদনের শেষ তারিখ কিন্তু আজকেই।

কেন্দ্রীয় কর্মী মন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জীব নারায়ণের দেওয়া চিঠির পরে উত্তরপ্রদেশের পার্সোনাল বিভাগে এই নিয়ে বিস্তারিত কাজ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি পুরনো পেনশন প্রকল্প বাতিল করে ২০০৪ সালের জানুয়ারি থেকে দেশের সরকারি কর্মচারীদের জন্য চালু করা হয়েছিল নতুন পেনশন প্রকল্প। এই নতুন পেনশন প্রকল্পে কর্মচারীর বেতন থেকে ১০ শতাংশ করে কেটে রাখা হয় শুধুমাত্র পেনশনের জন্য। পুরনো পেনশন প্রকল্পে জিপিএফ এর সুবিধা থাকলেও তা নতুন পেনশনে অন্তর্ভুক্ত থাকছে না। দীর্ঘদিন ধরে রাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারীরা পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি চালিয়ে যাচ্ছেন। বিজেপি শাসিত নয় এমন কয়েকটি রাজ্যে এখনো পুরনো পেনশন প্রকল্প চলছে। আর সেই বিষয়টি মাথায় রেখে এবারে কেন্দ্রীয় কর্মী মন্ত্রক কেন্দ্রীয় কর্মচারীদের আরো একটি সুযোগ দিতে চলেছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এবারে কেন্দ্রীয় কর্মচারীরাও পুরনো পেনশন প্রকল্পের অনুযায়ী পেনশন পেতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে উত্তরপ্রদেশের পার্সোনাল ডিপার্টমেন্ট ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত এই বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু অনেকেই সেইসময়ের মধ্যে এই প্রকল্প বেছে নিতে পারেননি এবং সেই কারণে আরো সময় বৃদ্ধি করা হয়। কর্মী মন্ত্রণালয় থেকে জারি করা চিঠিতে এই কথা বলা হয়েছে। যে কর্মচারীরা বিকল্পটি নির্বাচন করবেন না তারা শুধুমাত্র নতুন পেনশন প্রকল্পের অধীনে সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। যদি পুরানো পেনশন প্রকল্পের অনুযায়ী পেনশন পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে এই অপশনটি বেছে নিতে হবে। যদি কোন কর্মচারী পুরনো পেনশনের বিকল্প বেছে নেন তবে তার এনপিএস একাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং পুরনো পেনশন একাউন্ট নতুন করে চালু করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026