বিনোদন

গোপন তথ্য! ইমরান হাশমির সন্তানের মা সানি লিওয়ন, ছেলের বয়স এখন কুড়ি

ঘনিষ্ঠ দৃশ্যে ছবি করার জন্য ইমরান হাশমির নাম অন্যতম। কার্যত তাঁকে বলিউডের ‘কিস বয়’-ও বলা হয়। অন্যদিকে, পর্নস্টার সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই তিনি ‘বেবি ডল’ হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন। ইমরান হাশমির নিজের একটি মেয়ে রয়েছে। সানি লিওনেরও দুই সন্তান। কিন্তু তা সত্বেও ইমরান হাশমি ও সানি লিওনের একটি ২০ বছরের ছেলে রয়েছে। কিন্তু আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে যে, এদের মধ্যে তো কোনওদিন কোনও সম্পর্কের কথা আপনি শোনেননি। এরা বিয়ে করেছে এমনটাও আপনি শোনেননি। তাহলে একটা ২০ বছরের ছেলে কোথা থেকে এল? ভাবছেন তো?

আসুন, এবার একটু বিষয়টা খুলেই বলা যাক। বাবাসাহেব ভীমরাও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের অধীনে বিহারের মুজাফফরপুরের একটি কলেজে এক ২০ বছরের ছাত্র পড়াশোনা করে। যার বাবা ইমরান হাশমি নন। এমনকি মা সানি লিওনও নন। তা সত্ত্বেও ছেলেটির এডমিট কার্ডে বাবা ও মা হিসেবে যথাক্রমে ইমরান হাশমি এবং সানি লিওনের নাম নথিভুক্ত করা রয়েছে। ছাত্রটির এডমিট কার্ড প্রকাশ্যে আসতেই এই খবর শিরোনামে উঠে এসেছে। কিন্তু এমন ঘটনা ঘটলো কীভাবে? এই প্রশ্নের উত্তরই এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুঁজছে।

প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে, কেউ ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। এমনকি ছাত্রটি নিজেও এই কুকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুজাফফরপুর থানার পুলিশ। তবে এই খবর প্রকাশে আসতে ইমরান হাশমি কিংবা সানি লিওনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়ায় কিন্তু পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026