বিনোদন

বাঙালি নায়িকার ঠোঁটে ঠোঁট রাখলেন ইমরান হাশমি, রোম্যান্সে মাতলেন তারকা জুটি

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি শীঘ্রই ‘শোটাইম’ ওয়েব সিরিজে বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের সাথে জুটি বেঁধে দর্শকদের মুখোমুখি হবেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে। কারণ, ট্রেলারে ইমরান ও মৌনির একটি উষ্ণ চুম্বনের দৃশ্য সামনে এসেছে। আর এমনিতেই এই লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে ইমরান হাশমি বারবার চর্চায় আসেন তাঁর হট কিসিং সিন এর জন্য। খুব পুরনো না হলেও, হিন্দি রোমান্টিক মুভি ‘আশিক বানায়া আপনে’ একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন। এর প্রধান কারণ ছিল কিস স্পেশালিস্ট ইমরান হাশমি। সেইসঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমাটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়।

এই সিনেমা রিলিজ করার পর থেকেই যুবক যুবতীরা ইমরান হাশমির কিসিং সিন দেখে রোমান্টিকতা এর জাদুতে মেতেছিলেন। আবার সেই দিন ফিরে আসছে। এবার রহস্যে ভরা গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ‘শোটাইম‘ সিরিজটি বাজারে বাজিমাত করবে। এটি পরিচালনা করেছেন মিহির দেশাই ও অর্চিত কুমার। করণ জোহর প্রযোজিত এই ওয়েব সিরিজে ইমরান ও মৌনির পাশাপাশি নাসিরুদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণ-এর মতো অভিনেতা-অভিনেত্রীরাও অভিনয় করেছেন।

মৌনি রায় এই সিরিজে ইয়াসমিন আলি চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে প্রকাশিত ইমরান ও মৌনির চুম্বন দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। ৮ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিরিজটি। বহু বছর ধরে বলিউড থেকে দূরে ছিলেন ইমরান হাশমি। সম্প্রতি সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’-তে খলনায়ক চরিত্রে তাকে দেখা গেছে। ‘শোটাইম’-এর মাধ্যমে তিনি আবারও দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন। এই ওয়েব সিরিজ কতটা সাফল্য অর্জন করতে পারে, তা সময়ই বলে দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026