বুধবার দিল্লিতে ৭১ তম সেনাদিবসে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন নয়া সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে তিনি মন্তব্য করে বলেন সংবিধানের ৩৭০ ধারা বিলোপ একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে পাকিস্তানের ছায়াযুদ্ধ বাধা পেয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জম্মু-কাশ্মীর মূল স্রোতে ফিরে আসবে।
সেনাদিবসে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে যথার্থ দাবি দাবি করার পাশাপাশি তিনি আরও বলেন সেনাবাহিনী সন্ত্রাসবাদের সঙ্গে কোনোভাবেই আপস করবে না। যারা বা যে সন্ত্রাসে মদত দেবে তাদের যথাযথ জবাব দেওয়ার উপায় সেনাবাহিনীর কাছে আছে সে কথা তিনি জানিয়ে দেন । সন্ত্রাসের মদত যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে সেনা প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে দোষীদের পিছিয়ে গেল ফাঁসির তারিখ, রায় দিল্লি হাইকোর্টের
সম্প্রতি সেনাপতি বিপিন রাওয়াতের স্থানে এমএম নারাভানে নতুন সেনাপ্রধানের পদ লাভ করেন। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরই তিনি পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসের মদতদাতা বলে কটাক্ষ করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…