টেক বার্তা

এক চার্জে চলবে ১৫০ কিমি, অবাক করা ই-বাইক নিয়ে হাজির Enigma Auto

২০১৫ সালে যখন বাজারে এসেছিল তখনই সাড়া ফেলে দিতে সক্ষম হয়েছিল Enigma Automobiles। ভোপালে দুই ভাইয়ের এই কোম্পানি বহুবার উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। মাত্র পাঁচ টাকায় ৮০ কিমি ৪০% সস্তা ইলেকট্রিক স্কুটি এইগুলি Enigma Automobiles এর কাজের কিছু টা ব্যাখ্যা দিতে পারে।

Enigma Automobiles যখন ব্যবসা শুরু করেছিল তখন ছিল ২০১৫ সাল। তখন ইলেকট্রিক ভেহিকেল এই দেশে এতটা জনপ্রিয়তা পায়নি, সেই সময় থেকে ইলেকট্রিক বাহক প্রস্তুত করে চলেছে এই কোম্পানি। সেই কঠিন সময় পেরিয়ে আজ এই দেশে নিজের ব্যবসা ছড়িয়ে দিতে চায় Enigma Automobiles কোম্পানি। কোম্পানির তরফ থেকে প্রথম দিকে প্রস্তুত করা হচ্ছিল তিন চাকার ইলেকট্রিক গাড়ি। তবে ২০১৮ থেকে তারা এসেছেন দুই চাকার গাড়ি প্রস্তুতির কাজে।

সম্প্রতি জানা গিয়েছে যে, কিছুদিনের মধ্যে বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে Enigma Automobiles। এর মধ্যে একটি হল Commuter Motorcycle এবং অপরটি হল Cafe Racer Styled Motorcycle। সূত্র হতে জানা গিয়েছে যে, এই বছরের এপ্রিলেই বাজারে আসার কথা ছিল এই দুই মোটর সাইকেলের। কিন্তু করোনা অবস্থার কারণে কোম্পানি লঞ্চ করেনি এই দুই মোটরসাইকেলকে। তবে সম্ভাবত অক্টোবর মাসে কোম্পানি লঞ্চ করতে পারে এই দুই ই-মোটরসাইকেলকে।

কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে, Commuter Motorcycle টি একবার ফুল চার্জে ১৫০ কিমি পর্যন্ত যেতে সক্ষম। এটির সর্বোচ্চ গতিবেগ দেওয়া হয়েছে ৮৫ কিমি প্রতি ঘণ্টা। সেখানেই Cafe Recer Styled Motorcycle এর দাম রাখা হতে পারে ১ লাখের কাছাকাছি। তবে এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিমি প্রতি ঘণ্টা।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026